1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উজ্জল মোল্যার গণসংযোগ শুনছেন মানুষের কথা, শোনাচ্ছেন আশার বাণী - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী উজ্জল মোল্যার গণসংযোগ শুনছেন মানুষের কথা, শোনাচ্ছেন আশার বাণী

মোঃ মনিরুজ্জামান চৌধুরী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১২৮ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ (৯৩) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) মোঃ উজ্জল মোল্যা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

তিনি নড়াইল-১ আসনের বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ করে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন।
গণসংযোগকালে উজ্জল মোল্যা বলেন, নড়াইলকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবসমাজের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমি নড়াইলের মানুষের পাশে থেকে কাজ করতে চাই, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে গড়তে চাই এক অনন্য নড়াইল।”
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন, যা তিনি গুরুত্বের সঙ্গে নোট নেন এবং সমাধানের আশ্বাস দেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park