
যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়নের মানুষের শান্তি, কল্যাণ ও সার্বিক উন্নয়নে কাজ করতে চান কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম। জনগণের আশা-আকাঙ্ক্ষাকে গুরুত্ব দিয়ে একটি শান্তিপূর্ণ, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
শহিদুল ইসলাম বলেন, এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশা বিবেচনায় নিয়ে শিক্ষা, যোগাযোগব্যবস্থা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক উদ্যোগ প্রয়োজন। স্থানীয়দের সঙ্গে নিয়মিত মতবিনিময়ের মাধ্যমে তাঁদের অভাব-অভিযোগ ও প্রত্যাশার কথা জানার চেষ্টা করেন বলেও জানান তিনি।
শহিদুল ইসলামের দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ১৯৮৮ সালে ছাত্ররাজনীতির মাধ্যমে রাজনৈতিক কার্যক্রমে যুক্ত হন। পরে যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
রাজনীতির পাশাপাশি শিক্ষা ও ধর্মীয় কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকার কথা উল্লেখ করে তিনি জানান, নিজ গ্রাম ভবানীপুরে একটি হাফিজিয়া ও একটি নূরানী ক্যাডেট মাদ্রাসা প্রতিষ্ঠায় ভূমিকা রয়েছে তাঁর। হাফিজিয়া মাদ্রাসায় বর্তমানে প্রায় ৬৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে বলেও তিনি জানান।
শহিদুল ইসলাম বলেন, “মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে কায়বা ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে কাজ করে যেতে চাই।”
প্রেরক:
আশরাফুল ইসলাম
শার্শা যশোর
মোবা:-০১৩০৩৮২৭৯৩৫
তাং-২০/০৯/২০২৬ ইং