1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়া পৌরসভার উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর সেবা করে যাব: স. ম. ওয়াহিদুজ্জামান মিলু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়া পৌরসভার উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর সেবা করে যাব: স. ম. ওয়াহিদুজ্জামান মিলু

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৮ বার পঠিত

নড়াইলের কালিয়া পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তরের প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র প্রার্থী ও বিএনপির কালিয়া উপজেলা সাধারণ সম্পাদক স. ম. ওয়াহিদুজ্জামান মিলু।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কালিয়া পৌরসভায় নানা নাগরিক সমস্যা রয়েছে। পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, পানি সরবরাহ, সড়কবাতি, বিনোদন ও জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নির্বাচিত হলে পৌরসভার উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর সেবা নিশ্চিত করতে কাজ করবেন।

স. ম. ওয়াহিদুজ্জামান মিলুর দেওয়া নির্বাচনী ইশতেহার অনুযায়ী, পৌরসভার গুরুত্বপূর্ণ স্থান ও খেলাধুলার মাঠগুলোতে ওয়াই-ফাই সেবা চালু, শিশুদের বিনোদনের জন্য পৌর পার্ক নির্মাণ, পাড়া-মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠন এবং মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার উদ্যোগ থাকবে।

এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করতে ক্রীড়া সামগ্রীর ব্যবস্থা, বিলুপ্ত ঐতিহ্যবাহী গরু-ছাগলের হাট পুনঃপ্রতিষ্ঠা, যাত্রীছাউনি নির্মাণ এবং আধুনিক পাবলিক টয়লেট স্থাপন, পৌর এলাকার নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং নদীর তীরকে দৃষ্টিনন্দন করার উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছেন এই মেয়র প্রার্থী। পাশাপাশি পৌরবাসীর দোরগোড়ায় পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষা-সংশ্লিষ্ট নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেছেন।

কালিয়া পৌরসভায় বর্তমানে পুরুষ ৮ হাজার ১৪৭ এবং নারী ৮ হাজার ২৩৬ জনসহ মোট ভোটার রয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমন্বয়ে গঠিত এই পৌরবাসীর জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কথা বলেন।

কালিয়া পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে মেয়র ও পৌর প্রশাসকের দায়িত্ব পালন করলেও নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি।

স. ম. ওয়াহিদুজ্জামান মিলু বলেন, নির্বাচিত হলে পরিকল্পিতভাবে পৌরসভার সমস্যাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, পৌরসভার উন্নয়নের মাধ্যমে পৌরবাসীর সেবা করে যেতে চাই। নাগরিকদের প্রত্যাশা পূরণে একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক কালিয়া পৌরসভা গড়ে তোলাই আমার লক্ষ্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park