1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
গণভোটের প্রচারণায় সিলেটে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :

গণভোটের প্রচারণায় সিলেটে ‘ভোটের রিকশা’ কার্যক্রমের উদ্বোধন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬
  • ১২৪ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষ্যে দেশের অন্যান্য অংশের সাথে আজ মঙ্গলবার সিলেটেও ‘ভোটের রিকশা’ প্রচার কার্যক্রমের সূচনা হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং গণযোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় শুরু হওয়া ‘ভোটের রিকশা’ নামের এই কার্যক্রম সিলেট জেলার ১৩টি উপজেলার ১০৬টি ইউনিয়নে নিয়মিতভাবে আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

সিলেট সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল এই কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক রকিবুল হাসানের সভাপতিত্বে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রুবাইয়াৎ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রচার কার্যক্রমের উদ্বোধনকালে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল প্রধান অতিথির বক্তব্যে উল্লেখ করেন, আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সংঘটিত হবে। ‘ভোটের রিকশা’ কার্যক্রমের মূল উদ্দেশ্য হচ্ছে জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করা এবং উদ্বুদ্ধ করা।

তিনি জানান, ‘হ্যাঁ’-তে ভোট দিলে জনগণ কী সুবিধা পাবে এবং ‘না’তে ভোট দিলে কী বিষয়গুলো থেকে বঞ্চিত হবে, এসব কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে সঠিক তথ্য প্রদান করা হবে।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো, রাজনৈতিক দলগুলোর আচরণবিধি সম্পর্কগুলি গ্রাম, বাজার, স্কুল, কলেজ এবং পাড়া-মহল্লায় ভোটের রিকশার মাধ্যমে প্রচার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেনসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park