
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষে মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকাল ৪ টায় জেলা প্রশাসন নড়াইলের আয়োজনে সদর উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগাম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদুত (অবঃ) সুপ্রদীপ চাকমা।
মত বিনিময় সভায় নড়াইলের জেলা প্রশাসক ড.মোঃ আবদুল ছালামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রাণালয়ের অতিরিক্ত সচীব মোঃ মনিরুল ইসলাম, নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা নির্বাচন অফিসার আব্দুল ছালেক প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগ নড়াইলের উপ পরিচালক জুলিয়া সুকায়না। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক সমাজের প্রতিনিধি, ইমাম ,পুরোহীতসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি পার্বত্য চট্রগাম বিষয়ক মন্ত্রাণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদুত (অবঃ) সুপ্রদীপ চাকমা বলেন, এই গণ ভোটটা হবে আনন্দের সাথে, উৎসাহের সাথে। কারন এই গণ ভোটেই আমার ভবিষ্যৎ নির্ধারন করে দেবে, আমি কেমন বাংলাদেশ চাই।