1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ ( অব:) এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ ( অব:) এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

মো. তাহের, বিশেষ প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

নড়াইল-১ আসনে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন ( অব:) এর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ সংগ্রহ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে তার পক্ষীয় লোকজন জেলা রিটার্নিং অফিসারের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিকাল সাড়ে ৩ টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. আব্দুল ছালামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, ফারুক আহমেদ মিনা, সানোয়ার হুসাইন সিকদার ও শরিফুল ইসলাম সানি। উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন ( অব:) নমিনেশন পেয়েছিলেন। কিন্তু এইবার ২০২৬ সালে অনুষ্ঠিতব্য সংসদীয় নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব লেফটেন্যান্ট কর্নেল এস এম সাজ্জাদ হোসেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদ হোসেন ( অব:) বলেন, স্বাধীনতার পর এ পর্যন্ত নড়াইল-১ আসনে যোগ্য সংসদ প্রার্থী হিসেবে তেমন কেউ স্বাক্ষর রাখতে পারে নাই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আমার ৩০ বছর সামরিক বাহিনী এবং দেশে-বিদেশে জাতিসংঘের অধীনে চাকরির লব্ধ অভিজ্ঞতাসহ সব কিছুর সমন্বয়ে এলাকার জনগণের উন্নয়নে নিজেকে সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে চাই। তিনি আরও বলেন, আমি এলাকার ১৫০ জনের অধিক ব্যক্তিকে সরকারি চাকরি প্রদানসহ রাস্তাঘাট কালভার্ট ব্রিজ নির্মাণ এবং চিকিৎসা বিষয়ে সব সময় নিজেকে জনগণের পাশে রেখেছি। সাধারণ মানুষের পাশে থেকে সেবা করতে চেয়েছি। সেই লক্ষ্য থেকেই আমি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সিদ্ধান্ত নিয়েছি। লেফটেন্যান্ট কর্নেল বীর মুক্তিযোদ্ধা এস এম সাজ্জাদ হোসেন কালিয়া উপজেলার পেরলি ইউনিয়নের খররিয়া গ্রামের মরহুম বীর মুক্তিযোদ্ধা বজলার রহমান শিকদারের ছেলে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park