1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে বিশ্ব এইডস দিবস পালন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলে বিশ্ব এইডস দিবস পালন

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

‘সব বাধা দূর করি, এইডসমুক্ত সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব এইডস দিবস পালন করা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দিনের শুরুতে সকাল সাড়ে ১০টার দিকে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও অফিস চত্বরে এসে শেষ হয়।

র‌্যালি শেষে সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. আব্দুর রশিদের সভাপতিত্বে এবং মেডিকেল অফিসার ডা. ইসমাইল হোসেন বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ডিস্ট্রিক্ট সারভিলেন্স মেডিকেল অফিসার এ এ আবুল খায়ের মিরাজ, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা উম্মে ফয়জুন নাহার সুবর্ণা ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক দুলাল চন্দ্র গাইনসহ আরও অনেকে।

বক্তারা এইডস প্রতিরোধে সচেতনতা, নিরাপদ আচরণ, নিয়মিত পরীক্ষা এবং ভ্রান্ত ধারণা দূর করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমন্বিত প্রচেষ্টা ও সামাজিক সহযোগিতার মাধ্যমেই এইডস প্রতিরোধ সম্ভব।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park