1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

অর্থের অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

রাজধানীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নতুন ৫০০ শয্যার ভবন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেছেন, অর্থের অভাবে দেশের কোনো মানুষ যেন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে হাসপাতালের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আগামী অক্টোবর মাসে দেশে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে। দেশের মানুষকে উন্নত চিকিৎসার জন্য যাতে বিদেশে যেতে না হয়, সেজন্য প্রয়োজনীয় চিকিৎসা অবকাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রী হাসপাতাল প্রাঙ্গণে পৌঁছে নবনির্মিত ভবনটির উদ্বোধন করেন। এ সময় তিনি একটি গাছের চারা রোপণ করেন। পরে মোনাজাতে অংশ নেন এবং বেলুন ও পায়রা উড়িয়ে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ আজিজুরকে সিএনজি অটোরিকশা উপহার প্রধানমন্ত্রীর

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নতুন ৫০০ শয্যার ভবন চালু হওয়ায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের মোট শয্যা সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজারে। এর ফলে স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সক্ষমতা আরও বাড়বে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সংশ্লিষ্টদের দাবি, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এত বড় নিউরোসায়েন্স হাসপাতাল আর নেই।

২০১২ সালে ১০ তলা ভবনে ৩০০ শয্যা নিয়ে হাসপাতালটির কার্যক্রম শুরু হয়। রোগীর চাপ বাড়তে থাকায় পরবর্তীতে আরও ২০০ শয্যা সংযোজন করা হয়। এবার ১৫ তলা নতুন ভবনে আরও ৫০০ শয্যা যুক্ত হওয়ায় হাসপাতালটির চিকিৎসাসেবা দেওয়ার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেল।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park