
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ শাখার উদ্যোগে ১১ নভেম্বর মঙ্গলবার বেলা ১১ ঘটিকায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ক্যাম্পাসে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটিতে ওয়াকিবুজ্জামান অভি এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি তাজ মোহাম্মদ এছাড়াও দলের আরো নেতা কর্মী উপস্থিত ছিলেন।
সেবা নিতে আসা শিক্ষার্থীরা বলেন এই মেডিকেল ক্যাম্প থেকে চিকিৎসা নিতে পেরে আমাদের ভালো লাগছে। এমন আয়োজন প্রতিনিয়ত আয়োজন করা দরকার।
এই সময় প্রধান অতিথির বক্তব্য তাজ মোহাম্মদ বলেন এখানে এসে দেখছি প্রচুর ছাত্র ছাত্রীরা এই মেডিকেল ক্যাম্পটি থেকে সেবা নিচ্ছে। এই ক্যাম্পটি আয়োজন করাতে ছাত্র ছাত্রীরা খুশি হয়েছে। আমার মনে হয় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ফ্রি মেডিকেল ক্যাম্প করা উচিত।