1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ফটিকছড়িতে গৃহবধূ ও শিশুকন্যার মরদেহ উদ্ধার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :

ফটিকছড়িতে গৃহবধূ ও শিশুকন্যার মরদেহ উদ্ধার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১২৫ বার পঠিত
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট এলাকায় এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পাশে কামাল ভবনের একটি ফ্ল্যাট থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূর নাম আফরোজা আফরিন এবং তার শিশুকন্যার নাম আতকিয়া আয়েশা (দেড় বছর)। আফরোজা ওই ভবনের মালিক ও এনজিওকর্মী আনোয়ার হোসেন বিবলুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আফরোজা আফরিন তার মেয়েকে গোসল করানোর কথা বলে শয়নকক্ষের দরজা বন্ধ করেন। অনেকক্ষণ ধরে সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খোলার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। পরে বিষয়টি ৯৯৯-এ ফোন দিয়ে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করে।
নিহত গৃহবধূর শ্বশুর কামাল উদ্দিন বলেন, “আমার পুত্রবধূ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। হয়তো সেই কারণেই তিনি এমন ঘটনা ঘটাতে পারেন।”
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লোহার দরজা ভেঙে দুজনের মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park