1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলের কালিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইলের কালিয়ায় টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ১৮৯ বার পঠিত

দেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে শুরু হয়েছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এর অংশ হিসেবে নড়াইলের কালিয়ায়ও আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনের মাধ্যমে ৯ মাস থেকে ১৫ বছর ( প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেনী) বয়সী শিশুদের ইনজেকটেবল টাইফয়েড টিকা দেওয়া শুরু হয়েছে। কার্যক্রমটি মাসব্যাপী পর্যায়ক্রমে চলমান থাকবে।

জাতীয়ভাবে এ কর্মসূচির আওতায় প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেওয়া হবে। তারই ধারাবাহিকতায় কালিয়া উপজেলায় পৌরসভাসহ ৬৩৫৮১ জনের মাধ্যমে শিশুদের টাইফয়েড প্রতিরোধে দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে স্বাস্থ্য বিভাগ।

কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শোয়াইব জানান, “সরকারের এ উদ্যোগ শিশুস্বাস্থ্যের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা নিশ্চিত করতে চাই, উপজেলার প্রতিটি শিশুই যেন এই টিকার আওতায় আসে।” টিকাটি বিশ্ব স্বাস্থ্য সংস্থা কতৃক ( হালাল) সার্টিফাইড।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) অনুমোদিত এই ইনজেকটেবল টাইফয়েড টিকা দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে এবং এটি দেশের টিকাদান কর্মসূচিতে যুক্ত হলো প্রথমবারের মতো।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park