1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
গোসাইরহাটে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

গোসাইরহাটে ব্র্যাকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন

শরীয়তপুর প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি ও মশাবাহিত রোগ ডেঙ্গু প্রতিরোধে শরীয়তপুরের গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ও তৎসংলগ্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধ অভিযান (ক্লিনিং ক্যাম্পেইন) অনুষ্ঠিত হয়েছে৷

বৃহস্পতিবার (২১ আগস্ট)সকালে গোসাইরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের এই
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডা: মো: হাফিজুর রহমান মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মো: লুৎফর রহমান খান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা,নাজমুল হাসান,
উপজেলা সমাজসেবা কর্মকর্তা,আল আমিন, থানা কর্মকর্তা,
আব্দুল আলীম মোল্লা পৌর নির্বাহী কর্মকর্তা।
হিমাংশু মোহন মন্ডল, জেলা ব্যবস্থাপক ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি শরীয়তপুর,ইয়ামিন কাদের নিলয় সুপারভাইজার গোসাইরহাট পৌরসভা,মো: ওবায়দুল্লাহ এরিয়া ম্যানজার গোসাইরহাট ,মো: এমদাদুল ইসলাম এরিয়া ম্যানেজার গোসাইরহাট,আব্দুল হাই প্রোগ্রাম অফিসার (যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রকল্প),উত্তম পাল অফিসার (জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্প)।

ডেঙ্গু প্রতিরোধ অভিযানের পাশাপাশি স্হানীয় জনগণকে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রদান করা হয় ও নিজ নিজ বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে উৎসাহিত করা হয় ও ডেঙ্গুর উৎপত্তিস্থল ধ্বংস করতে অনুরোধ জানানো হয়।
ডেঙ্গু প্রতিরোধ অভিযানে সেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেন রোভার স্কাউটস, সরকারি শামসুর রহমান কলেজ এর শিক্ষার্থীরা এবং গোসাইরহাট পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

আয়োজকরা জানান, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি, গোসাইরহাটের জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের অধীনে ডেঙ্গু প্রতিরোধ অভিযান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় পরিচালিত হয় ও তিনটি গাড়িতে মাইকিং করে পুরো এলাকায় সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয়। ক্যাম্পেইনে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি কমিউনিটি জনগণের মধ্যে মশাবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া প্রতিরোধের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হয়। ডেঙ্গু প্রবণ এলাকার কমেন্টের রাস্তা, বাড়ির চারপাশ, পরিষ্কার পানি বা বৃষ্টির পানি জমে থাকে এমন পাত্র, অবরুদ্ধ ড্রেন পরিস্কার পরিচ্ছন্ন করা হয় এবং গোসাইরহাট পৌরসভা এলাকায় এর ধারাবাহিকতা চলমান থাকবে বলে আয়োজকরা জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park