1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের জাকারিয়া হোসেন সম্রাট হত‍্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
শিরোনাম :

সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের জাকারিয়া হোসেন সম্রাট হত‍্যাকারীদের ফাসির দাবিতে মানববন্ধন।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের জাকারিয়া হোসেন সম্রাট হত‍্যাকারীদের ফাসির দাবিতে বৃহস্পতিবার গ্রামবাসির পক্ষ থেকে বোনার পাড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার শত শত নারী পুরুষ। উল্লেখ যে উপজেলার পশ্চিম বাটি গ্রামের মিলন হাজারীর ছেলে রিফাত হোসেন(১৯) এর সাথে একই উপজেলার বাংলা বাজার এলাকার জাকারিয়া হোসেন সম্রাট রিফাতের কাছে তার শখের ক্যামেরা বন্ধক রাখেন এবং বন্ধুর কাছ থেকে বন্ধক রাখা ক্যামেরা ফেরত নেওয়ার জন্য রিফাতের বাড়িতে আসে। রিফাত ক্যামেরাটি অন্য জনের কাছে বিক্রি করায় সে ক্যামেরা ফেরত দিতে পারে না। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে ১৭ এপ্রিল সন্ধ্যায় সম্রাট কে বাড়ী থেকে ডেকে নিয়ে আসে রিফাত সেই দিন থেকেই সম্রাট নিখোঁজ। এ নিয়ে থানায় সাধারণ জিডি করে সম্রাটের মা-বাবা এরই ভিত্তিতে শুক্রবার বিকালে রিফাতকে থানায় নিয়ে আসে এবং জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে ওই রাতে রিফাত কে হত্যা করে এবং বাড়ির পাশে পায়খানার সেফটি ট্যাংকির ভেতরে রেখে দেয়। পুলিশ রিফাত কে সাথে নিয়ে ঘটনার স্থানে যায় রিফাতের বাড়ির পাশে সেফটি ট্যাং থেকে সম্রাটের লাশটি উদ্ধার করে। পুলিশ সুরহাল রিপোর্ট সংগ্রহ করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা মরর্গে পাঠানো হয়েছে । পরে জাকারিয়ার মা মিনি বেগম বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন এ ঘটনায় পুলিশ রিফাত (১৯) নামের এক যুবক কে গ্রেফতার করেছেন থানা পুলিশ।

 

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park