1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :

রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না: মির্জা ফখরুল

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পঠিত

চব্বিশের জুলাই—আগস্ট অভ্যুত্থানের রক্তের ইতিহাস ভুলে গেলে চলবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (১ আগস্ট) উত্তরার আজমপুরে জুলাই অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

দীর্ঘ ১৮ মিনিটের বক্তব্যে তিনি আরো বলেন, যাদের আত্মত্যাগ ও জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা উপভোগ করছি তাদের ভুলে গেলে চলবে না। আজকে আমাদের এখানে উপস্থিত আছেন শহিদ জাফরের মা, শহিদ মীর মুগ্ধের বাবাসহ আরো অনেক শহিদ পরিবারের লোকজন। দোকান দিয়ে নেতাকে খুশি করা নয় বরং এই স্বাধীনতা রক্ষা করাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন আগামী ২৬ সালের ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিতে চাই। মানুষের ভালোবাসা অর্জন করতে হবে, তারেক রহমানের ৩১ দফা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। তাদেরকে বোঝাতে হবে আমরা আসলে কি চাই।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক সাবেক ফুটবলার মো. আমিনুল হক।

ঢাকা মহানগর উত্তর জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামানের সঞ্চালনায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্যসহ আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি। ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল, সদস্য সচিব সাজ্জাদ মিরাজ, যুগ্ম আহ্বায়ক শিমুল আহমেদ। স্বেচ্ছাসেবক দলের উত্তর এর সভাপতি শেখ ফরিদ হোসেনসহ ঢাকা মহানগর উত্তরের বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park