1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইলে এনসিপির পদযাত্রা ও পথসভা, হুমকির বিরুদ্ধে কঠোর বার্তা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :

নড়াইলে এনসিপির পদযাত্রা ও পথসভা, হুমকির বিরুদ্ধে কঠোর বার্তা

নড়াইল অফিস:
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩১৪ বার পঠিত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নড়াইলে পদযাত্রা ও পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৫ জুলাই) বিকেলে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্তমঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

পথসভায় বক্তব্য দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, ক্ষমতায় থাকাকালে আন্দোলনকারীদের দমন করতে নানা পদক্ষেপ নেওয়া হলেও তাদের থামানো সম্ভব হয়নি। বর্তমানে দেশের বাইরে থেকে বক্তব্য বা হুমকি দিয়ে জুলাই আন্দোলনের কর্মীদের ভয় দেখানো যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, একসময় আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে ঘিরে ‘পালাবে না’—এমন বক্তব্য প্রচলিত থাকলেও পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি পাল্টে গেছে। তার ভাষায়, আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্ব এখন দেশের বাইরে অবস্থান করছে।

সমাবেশে রাষ্ট্রপতি ইস্যুতে সরকারের অবস্থানেরও সমালোচনা করেন সারোয়ার তুষার। তিনি বলেন, রাষ্ট্রপতিকে ঘিরে নতুন করে যে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে, তা জনগণের কাছে গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে কোনো ধরনের হুমকি বা চাপ প্রয়োগ না করার আহ্বান জানান তিনি।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, গুলি বা ভয়ভীতি দেখিয়ে আন্দোলন দমন করা সম্ভব হয়নি। তাই হুমকি দিয়ে কোনো রাজনৈতিক কর্মসূচি থামানো যাবে না। তবে কোনো দলের সঙ্গে তাদের ব্যক্তিগত শত্রুতা নেই বলেও মন্তব্য করেন তিনি।
পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, যুগ্ম আহ্বায়ক আলি হাসান জুনায়েদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, নড়াইল জেলা আহ্বায়ক জাহিদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদা সুলতানা রিমি, সিনিয়র যুগ্ন আহবায়ক: নাজমুল হাসান উজ্জ্বলসহ দলটির জেলা ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নেতাকর্মীরা নড়াইল শহরের বিভিন্ন সড়কে পদযাত্রা করেন। পরে পুরাতন বাস টার্মিনাল এলাকার মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park