1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াগাতী বিএনপির সভাপতি খান মতিয়ারকে কারণ দর্শানোর নোটিশ, নেতাকর্মীদের ক্ষোভ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :

নড়াগাতী বিএনপির সভাপতি খান মতিয়ারকে কারণ দর্শানোর নোটিশ, নেতাকর্মীদের ক্ষোভ

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩১ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।

দলীয় নেতাকর্মীরা বলেন, প্রায় ২৫ বছর ধরে বিএনপির রাজনৈতিক প্রতিকূল সময়ে নড়াগাতী এলাকায় সংগঠনের নেতাকর্মীদের পাশে ছিলেন খান মতিয়ার রহমান। বিভিন্ন সময়ে হামলা-মামলা ও রাজনৈতিক চাপের মুখোমুখি হলেও তিনি সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

নেতাকর্মীরা আরও বলেন, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মকাণ্ডে তৃণমূল পর্যায়ে সংগঠনকে ধরে রাখতে খান মতিয়ার রহমানের ভূমিকা রয়েছে। এমন একজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার ঘটনায় তারা হতাশ হয়েছেন। একই সঙ্গে নোটিশের বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্টে নেতাকর্মী ও সমর্থকদের কেউ কেউ খান মতিয়ার রহমানকে ‘পরীক্ষিত’ ও ‘ত্যাগী’ নেতা হিসেবে উল্লেখ করেছেন। তারা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত এবং বাস্তবতা যাচাই করে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এ বিষয়ে খান মতিয়ার রহমান বলেন, “আমার রক্ত, শিরা-উপশিরা ও ধমনীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বহমান। আমি দলের আদর্শ ও সংগঠনের প্রতি শ্রদ্ধাশীল। দীর্ঘদিন ধরে দলের দুঃসময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। ভবিষ্যতেও দলের আদর্শের প্রতি অবিচল থেকে কাজ করে যেতে চাই।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি, সাংগঠনিকভাবে বিষয়টির সুষ্ঠু মূল্যায়ন হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park