1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ঝাঁকড়া চুল দোলানো নৃত্যশিল্পী নোয়েল আটক - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ঝাঁকড়া চুল দোলানো নৃত্যশিল্পী নোয়েল আটক

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত

ঝাঁকড়া চুল দোলানো জনপ্রিয় জার্মান কনটেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী নোয়েল রবিনসন আটক হয়েছেন। ভারতের ব্যাঙ্গালুরুর রাস্তায় পারফরম্যান্স করার সময় অতিরিক্ত ভিড় হওয়ায় পুলিশ তাদের আটক করে।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানানো হয়, ইনস্টাগ্রামে ১.১ কোটির বেশি ফলোয়ার থাকা নোয়েল এবং ২ কোটির বেশি ফলোয়ারধারী ইউনেসকে গত ৩০ জুলাই ব্যাঙ্গালুরু পুলিশ কিছু সময়ের জন্য হেফাজতে নেয়। নোয়েল মূলত তার চমকপ্রদ স্ট্রিট ডান্স এবং হঠাৎ অ্যাফ্রো হেয়ার প্রকাশ করে পারফর্ম করার জন্য পরিচিত। ওইদিনও পারফর্ম করতে গিয়ে এত বড় জনসমাগম হয় যে, পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

নোয়েল পরে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানান, তাকে মাত্র ১৫ মিনিট আটকে রাখা হয় এবং ২ ডলার (প্রায় ১৬০ টাকা) জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। ভিডিওতে বলেন, ‘আমি ভয় পেয়েছিলাম, মনে হয়েছিল জেলে পাঠাবে। তবে এখন আমি নিরাপদ, আর আমি ভারতকে ভালোবাসি!’ এর আগে মুম্বাইয়ে এক পুলিশ অফিসারের সঙ্গে নাচের ভিডিও করে ভাইরাল হয়েছিলেন নোয়েল।

উল্লেখ্য সম্প্রতি ঢাকায় এসেছিলেন নোয়েল। রাজধানীর উল্লেখযোগ্য বিভিন্ন স্থান ঘুরে দেখেছেন তিনি। যেখানে ছিল সংসদ ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, লালবাগ কেল্লাসহ বিভিন্ন স্থাপনাও।

সংবাদটি শেয়ার করুন :

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park