
বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নড়াইলের বড়দিয়া এলাকায় আয়োজন করা হয়েছে লোকসংগীত অনুষ্ঠান।
আগামী ৩১ জুলাই ২০২৬, শুক্রবার সন্ধ্যা ৬টায় বড়দিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বড়দিয়া অঞ্চলের লোকসংগীত শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকসংগীতের চর্চা ও প্রসারে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানে দর্শক-শ্রোতারা বাংলার লোকজ সংস্কৃতির নানা দিক উপভোগ করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানটি আয়োজন করছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, বড়দিয়া শাখা সংসদ, নড়াইল।
আয়োজকরা স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।