1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সংগীত উৎসবে গান গেয়ে উচ্ছ্বসিত অন্তরা কথা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সংগীত উৎসবে গান গেয়ে উচ্ছ্বসিত অন্তরা কথা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ২৫৭ বার পঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত দুই দিনব্যাপী পঞ্চম সংগীত উৎসবে নজরুল সংগীত পরিবেশন করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সংগীত বিভাগের শিক্ষার্থী ও চ্যানেল আই সেরা কণ্ঠ ২০২৩-এর প্রতিযোগী নড়াইলের কৃতি সন্তান  অন্তরা কথা।

২৪ ও ২৫ জুন অনুষ্ঠিত এ উৎসবটি উৎসর্গ করা হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতির প্রতি। প্রথম দিনে অনুষ্ঠিত হয় রবীন্দ্রপর্ব এবং দ্বিতীয় দিনে নজরুলপর্ব। নজরুলপর্বে অন্তরা কথা এককভাবে ‘নয়ন ভরা জল গো তোমার’ গান পরিবেশন করেন। পরিবেশনা শেষে তিনি উৎসবের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উৎসবে উপস্থিত ছিলেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায়চৌধুরী, শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন দেশবরেণ্য কণ্ঠশিল্পী ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায়, ফেরদৌস আরা, ইয়াসমিন মুস্তারি, ইয়াকুব আলী খান, আলী এফএম রেজওয়ান, টিটো মুন্সি, ইফফাত আরা দেওয়ান, সামা রহমান, ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, জয়ন্ত চট্টোপাধ্যায়সহ দেশের সাংস্কৃতিক অঙ্গনের আরও অনেক গুণীজন।
অন্তরা কথা জানান, সংগীতের প্রতি তার পথচলার উল্লেখযোগ্য সূচনা হয়েছিল ‘চ্যানেল আই সেরা কণ্ঠ ২০২৩’-এর মাধ্যমে। পাশাপাশি তিনি বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে একাধিক সম্মাননা ও স্বর্ণপদক অর্জন করেছেন। এছাড়া ২০২২ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মেধাতালিকায় স্থান লাভ করেন।
অনুষ্ঠান শেষে অন্তরা কথা বলেন, দুই দিনব্যাপী এ মহোৎসব সফলভাবে আয়োজনের পেছনে সংগীত বিভাগের চেয়ারম্যান ড. অনিমা রায়ের নেতৃত্ব, পরিকল্পনা ও নিরলস পরিশ্রম ছিল অনন্য। তিনি সংগীত বিভাগের সকল শিক্ষক ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, সংগীত বিভাগ শুধু একটি বিভাগ নয়, এটি শিক্ষার এক মহাসমুদ্র। এখানে শেখার কোনো শেষ নেই।
অন্তরা কথা জানান, এবারের উৎসবের মিডিয়া পার্টনার ছিল চ্যানেল আই। তিনি আশা প্রকাশ করেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই সংগীত উৎসব প্রতিবছরের মতো ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে এবং দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park