1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বর্ষায় র‌্যাশ থেকে অ্যালার্জি বড্ড জ্বালাচ্ছে? - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বর্ষায় র‌্যাশ থেকে অ্যালার্জি বড্ড জ্বালাচ্ছে?

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ৮৭ বার পঠিত

বর্ষা মৌসুম আসতেই ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা বাড়ছে। এখনও ‘গরমকালীন’ সমস্যাগুলো থেকে এখনও মুক্তি মেলেনি এবং আগামীতে আরও কিছু দিন তার জ্বালাতন আমাদের ভোগ করতে হবে।

এ সময় সাধারণ র‌্যাশ থেকে অ্যালার্জি বড্ড জ্বালাচ্ছে। ত্বকের জ্বালা ভাব, চুলকানিতে নাজেহাল নারীরাই। তাই নিষ্কৃতি পাওয়ার উপায় জানাটা খুব দরকার।
ত্বক ভালো রাখার মূল মন্ত্র হল ত্বক পরিষ্কার রাখা। প্রতিদিন বাড়ি ফিরে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। বেসিক ক্লিনজিং, টোনিংয়ের রুটিনটা ভাঙলে একদম চলবে না। ত্বকে সাবানের পরিবর্তে হালকা কোনো ক্লিনজার ব্যবহার করুন।

একটি পাতলা সুতির কাপড়ে কয়েকটি বরফের টুকরো নিয়ে ত্বকের যেখানে জ্বালা করছে সেখানে ১০-১৫ মিনিট ধরে রাখুন। এতে জ্বালাপোড়া ভাব কমবে।

ঠান্ডা দুধও এ ধরনের সমস্যায় খুব আরাম দেয়।

কুসুম গরম পানিতে ২০০ গ্রাম মতো ঘন করা দুধ আর ওটস মিশিয়ে একটা প্যাক বানিয়ে নিন। পরে মুখে প্যাক দিয়ে কিছুক্ষণ থাকুন। শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।

পুদিনা পাতা তো রান্নায় হামেশাই ব্যবহার হয়, এটি কিন্তু ত্বকের নানা সমস্যাতেও ভীষণ উপকারী। চুলকানি, লাল হয়ে যাওয়া বা ফুলে ওঠার মতো সমস্যায় ত্বককে আরাম দিতে পুদিনা পাতা বেটে লাগাতে পারেন।

অ্যালোভেরার মধ্যে থাকা অ্যান্টিফাংগাল উপাদানের কারণে অ্যালোভেরা বেসড ক্রিম বা এর ভেতর থেকে জেলির মতো অংশ বের করে নিয়েও স্কিনে লাগাতে পারেন। আরাম পাবেন।

গোসলের পানিতে খাবার সোডা, ভিনিগার মিশিয়ে গোসল করলেও আরাম পাবেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park