1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন ঐশ্বরিয়া - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন ঐশ্বরিয়া

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৮০ বার পঠিত

সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা।

ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে তিনি এসবের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঐশ্বরিয়া বলেন, আমি দীর্ঘদিন ধরে চুপ করে আছি, এর মানে এই নয় যে আমি দুর্বল। আমি শুধু শান্তি বজায় রাখছি।

তিনি আরো বলেন, কিন্তু আপনারা কেউ কেউ এমন কিছু লিখছেন যা আমি কখনোই বলিনি। এমন কিছু প্রচার করছেন যা আমি সমর্থন করি না।

তিনি জানান, এ বিষয়ে তিনি কোনো সাক্ষাৎকার দেননি বা কোনো বিবৃতি কিংবা রেকর্ডিং প্রকাশ করেননি। তার ভাষায়, আপনাদের কাছে যদি কোনো বাস্তব প্রমাণ, অডিও বা ভিডিও থাকে যাতে আমি এসব বলছি, তাহলে তা প্রকাশ করুন। না হলে আমার নামে খবর ছড়ানো বন্ধ করুন।

এ অভিনেত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, আমার জীবন আপনাদের কনটেন্ট নয়। আমি চুপ থাকছি মানেই আপনারা যা খুশি তাই বলবেন, এমনটা নয়।

নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মার পরিচয় ঘটে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘গুম হ্যায় কিসিসে পেয়ার মে’-এর সেটে। কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একসঙ্গে ‘বিগ বস ১৭’-এও দেখা গেছে, যা ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।

সাম্প্রতিক সময়ে তাদের আলাদা থাকার গুঞ্জন সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে তাদের সম্পর্কে ভাঙনের ইঙ্গিত দেন। এসব গুজবকেই ‘ভিত্তিহীন’ এবং ‘প্রচারের অপকৌশল’ হিসেবে অভিহিত করেছেন ঐশ্বরিয়া।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park