1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

রংপুরে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সন্ত্রাসবিরোধী সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩৪ বার পঠিত

ইসলামিক ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইসলাম” শীর্ষক এক বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, বিপিএম, অংশগ্রহণ করেন।

প্রধান আলোচক অধ্যক্ষ মো. আছগর আলী (মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা) এবং প্রবন্ধ উপস্থাপক ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব) সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস দমন ও সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রংপুরের বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খাঁন।

বক্তারা ধর্মীয় সহিষ্ণুতা, উগ্রবাদ রোধ ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park