1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
দিনাজপুরে ১০২ জন মেধাবী শিক্ষার্থী পেল ইকো’র শিক্ষা বৃত্তি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

দিনাজপুরে ১০২ জন মেধাবী শিক্ষার্থী পেল ইকো’র শিক্ষা বৃত্তি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১১০ বার পঠিত

দিনাজপুরে ১০২ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ইকো’র আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

সোমবার (১২ মে) দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মো. বোরহান উদ্দীন শিক্ষার্থীদের মাঝে এই সহায়তার চেক প্রদান করেন।

এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের এই আর্থিক অনুদানের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের অনেক উপকরে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন, তোমরা আজ যারা এই বৃত্তি পেলে। জীবনের পরবর্তী সময়ে, অন্যদের সাহায্য করে তাদের এই ঋণ পরিশোধ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. হামিদুর রহমান সোহেল, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. ফেরদৌস আহমেদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল।

অনুষ্ঠানে দিনাজপুর মেডিকেল কলেজ, শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০২ জন শিক্ষার্থীদের মাঝে ১৪ লক্ষ ৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি বাস্তবায়ন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আমান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park