1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাঘাটায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সাঘাটায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২১৮ বার পঠিত

গাইবান্ধার সাঘাটায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে গতকাল ৮ মে বুধবার উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা দায়িত্বে ছিলেন, ম্যাজিস্ট্রেট, র‍্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সাঘাটা উপজেলার আনসার ও ভিডিপি অফিসের ১৪৫৬ জন আনসার সদস্য।

জানা গেছে, সাঘাটায় ষষ্ঠ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ফলাফলে বেসরকারী ভাবে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত ঘোষণা করা হয়েছে, মোঃ রোস্তম আলী (গ্যাস সিলিন্ডার)। মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা বেগম (প্রজাপতি) । সাঘাটা উপজেলায় মোট ২ লক্ষ ৪১ হাজার ৭১২ জন ভোটারের মধ্যে ২৭ হাজার ৪৩২ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, এর মধ্যে জুমারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী (গ্যাস সিলিন্ডার) ৮ হাজার ৭১৬ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিলন কান্তি সরকার (বই প্রতীক) পেয়েছেন ৫ হাজার ২৭৩ ভোট। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদুম শহর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ রওশন আরা বেগম (প্রজাপতি প্রতীক) ১৭ হাজার ৫৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোছাঃ নাজনীন বেগম (হাঁস প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৪৬০ ভোট। উপজেলার ১০টি ইউনিয়নে ১০৩টি ভোট কেন্দ্রে একযোগে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে একযোগে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন শেষ হয়। ভোট চলাকালীন কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সামশীল আরেফিন টিটু বিনা—প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park