ইসলামিক ফাউন্ডেশন, রংপুর বিভাগীয় কার্যালয়ের আয়োজনে "সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও সামাজিক সমস্যা নিরসনে ইসলাম" শীর্ষক এক বিভাগীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায় ফাউন্ডেশনের মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী, বিপিএম, অংশগ্রহণ করেন।
প্রধান আলোচক অধ্যক্ষ মো. আছগর আলী (মুলাটোল মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা) এবং প্রবন্ধ উপস্থাপক ড. হাফেজ মাওলানা রকিব উদ্দিন আহাম্মেদ (বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব) সাম্প্রদায়িক সম্প্রীতি, সন্ত্রাস দমন ও সমাজ সংস্কারে ইসলামের ভূমিকা নিয়ে আলোচনা করেন। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন রংপুরের বিভাগীয় পরিচালক মোস্তফা মনসুর আলম খাঁন।
বক্তারা ধর্মীয় সহিষ্ণুতা, উগ্রবাদ রোধ ও সামাজিক শান্তি প্রতিষ্ঠায় সমন্বিত প্রচেষ্টার ওপর জোর দেন। সভা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক : মোঃ খাইরুল ইসলাম চৌধুরী
কার্যালয়: চৌধুরী বাড়ী, শুড়িগাতী, নড়াগাতী, কালিয়া, নড়াইল।
যোগাযোগ: ০১৭১১৩৩২১২২
নড়াইলের কাগজ