1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শরীয়তপুরের ডামুড্যায় মৎস্য অফিস কর্তৃক নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

শরীয়তপুরের ডামুড্যায় মৎস্য অফিস কর্তৃক নিবন্ধিত জেলেদের মাঝে গরু বিতরণ

কালাম সরদার,শরীয়তপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৯২ বার পঠিত
ClUKTFNuYXBjaGF0LzEzLjM5LjAuNDUgKFNNLU0yMTVGOyBBbmRyb2lkIDEyI00yMTVGWFhTM0NXSzEjMzE7IGd6aXApIFYvTVVTSFJPT00Q0cuG4u0B

 

শরীয়তপুরের ডামুড্যায় ২০২৪- ২০২৫ ইং অর্থ বছরে নিবন্ধিত সুফলভোগী জেলেদের বিকল্প কর্মসংস্থান ও আয়বর্ধনমূলক হিসেবে গরুর বাছুর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) সকাল ১০ টার সময় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গনে উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মালেক। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিব বসু, হারুনুর রশিদ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো অনেকে।

এসময় পূর্ব ডামুড্যা, সিড্যা, শিধলকুড়াসহ ৭টি ইউনিয়নের ৭০জন উপকারভোগী নিবন্ধিত জেলে পরিবারের মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়।

 

শিধলকুড়া ইউনিয়নের দ্বিগশুল গ্রামের উপকার ভোগী জয়নাল আবেদিন বলেন, মৎস্য অফিস কে অসংখ্য ধন্যবাদ, আমাদের মতো গরীব অসহায় জেলেদেরকে গরুর বাছুর দিয়ে সহযোগিতা করার জন্য।

মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কাশেম বলেন, এই প্রসেস টা হচ্ছে উপজেলা বাস্তবায়ন কমিটি আছে কমিটির মাধ্যমে রেজুলেশন করে জেলে সিলেকশন তালিকা করা হয়, আমরা ১০০জনের তালিকা করেছি আজকে ৭০জন উপকারভোগী দের মাঝে গরুর বাছুর বিতরণ করা হয়েছে পর্যায়ক্রমে বাকি ৩০জনকে ও দেওয়া হবে।

 

 

 

NK24/SMK/DESK

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park