1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ফোনে আলোচিত ধর্ষণের শিকার সেই শিশুর খোঁজ নিয়েছেন: তারেক রহমান - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :

ফোনে আলোচিত ধর্ষণের শিকার সেই শিশুর খোঁজ নিয়েছেন: তারেক রহমান

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭৮ বার পঠিত

মাগুরায় আলোচিত ধর্ষণ ও নির্যাতনের শিকার ৮ বছরের সেই শিশুর শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার মায়ের সঙ্গে ফোনে কথা বলেন সম্ভাব্য সকল সহযোগিতার আশ্বাস দেন তিনি।

শনিবার (৮ মার্চ) মুঠোফোনে শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।

এ সময় শিশুটির মাকে ন্যায় বিচার পেতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে ফোনালাপে তারেক রহমান বলেন, মাগুরায় বিএনপির যত নেতাকর্মী আছে, তারা সবাই শিশুটির পাশে থাকবে। ন্যায় বিচার পাওয়ার আশ্বাস দিয়ে তারেক রহমান বলেন, শিশুটির সঙ্গে যারা অন্যায় করেছে, তারা যেন আইন অনুযায়ী শাস্তি পায় সেজন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা করব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, শিশুটির চিকিৎসার জন্য যা প্রয়োজন, আমাদের দলের অবস্থান থেকে আমরা চেষ্টা করব।

কথোপকথনে সময় তারেক রহমানের কাছে শিশুটির ওপর চালানো পাশবিকতার বর্ণনা তুলে ধরেন তার মা। এটা শুনে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করব শিশুটি যাতে ন্যায় বিচার পায়। এ সময় তিনি শিশুটির দ্রুত সুস্থতা কামনা করেন।

তথ্যসূত্র: খোলা কাগজ

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park