
ডুমুরিয়া উপজেলা ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোগে বাংলাদেশ ডাক বিভাগ পরিচালিত “ডিপ্লোমা ইন সফটওয়্যার এ্যাপ্লিকেশ” কোর্স এর সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মিরাজুল হক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- এস এম কামরুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, ডুমুরিয়া,খুলনা ড. মোঃ ফেরদৌস খান, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), ডুমুরিয়া মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা, ড. এসকে কামরুজ্জামান, সহকারি অধ্যপক, ডুমুরিয়া মহাবিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা,শেখ রফিকুল ইসলাম, সুপার (ফিল্ড), এজিএম অফিস, খুলনা,মোহাম্মদ আবদুল কাদের খান, প্রতিষ্ঠাতা, ডুমুরিয়া প্রেস ক্লাব, সাংবাদিক ও কলামিস্ট আরিফুজ্জামান নয়ন, সাংবাদিক প্রতিনিধি, ডুমুরিয়া প্রেস ক্লাব, ডুমুরিয়া, খুলনা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা দক্ষিণ উপ-বিভাগের সম্মানিত পোস্ট অফিস পরিদর্শক এস এম তরিকুল ইসলাম।

ডুমুরিয়া উপজেলা ডিজিটাল ডাক কেন্দ্রের উদ্যোক্তা এস এম মাজেদুল ইসলামের সঞ্চালনায় অতিথিবৃন্দ উপস্থিত সকলের উদ্দেশ্যে অত্যন্ত প্রাসঙ্গিক, প্রাণবন্ত, সময়োপযোগী এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
প্রধান অতিথির বক্তব্য শেষে সম্মানিত ডিপিএমজি ২৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সাটিফিকেট বিতরণ উদ্বোধন করেন এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।