1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
৬৪ জেলায় সরকারি অর্থায়নে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

৬৪ জেলায় সরকারি অর্থায়নে বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, মিলবে দৈনিক ২০০ টাকা ভাতা

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২৫০ বার পঠিত

 দেশের ৬৪ জেলার কর্মপ্রত্যাশী যুবক-যুবতীদের জন্য সরকারি অর্থায়নে সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন অধিদপ্তরের বাস্তবায়নে এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের পরিচালনায় কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ কার্যক্রম আয়োজন করা হচ্ছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, তিন মাসব্যাপী এ প্রশিক্ষণ অক্টোবর থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত চলবে। মোট ৭৫টি ক্লাসে ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ দেওয়া হবে। প্রতিদিন ৮ ঘণ্টা করে সপ্তাহে ছয় দিন প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রশিক্ষণ কার্যক্রম হবে সম্পূর্ণ অফলাইন বা ফিজিক্যাল পদ্ধতিতে।

আবেদনের যোগ্যতা

প্রশিক্ষণে অংশ নিতে আবেদনকারীকে ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে। পাশাপাশি কম্পিউটার ব্যবহারে মৌলিক ধারণা থাকা প্রয়োজন। কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীরা এ প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন।

তবে প্রতিদিন ৮ ঘণ্টা এবং সপ্তাহে ছয় দিন নিয়মিত প্রশিক্ষণে অংশ নেওয়ার সক্ষমতা ও মানসিকতা রয়েছে এমন প্রার্থীদেরই আবেদন করার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে।

প্রশিক্ষণকালীন সুবিধা

প্রশিক্ষণার্থীদের কোনো প্রশিক্ষণ ফি দিতে হবে না। পাশাপাশি প্রশিক্ষণ চলাকালে দৈনিক ২০০ টাকা ভাতা এবং খাবারের ব্যবস্থা থাকবে।

আবেদন ও পরীক্ষার সময়সূচি

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত অনলাইন ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন শেষ করার পর স্ক্রিনে প্রদর্শিত আবেদন কপি ডাউনলোড করে সংরক্ষণ করার জন্য বিশেষভাবে বলা হয়েছে।

আবেদনের লিংক:
অনলাইনে আবেদন করুন

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৯ সেপ্টেম্বর ২০২৬ এবং মৌখিক পরীক্ষা হবে ২০ সেপ্টেম্বর ২০২৬।

সংশ্লিষ্টরা মনে করছেন, বিনামূল্যে প্রশিক্ষণের পাশাপাশি ভাতা ও খাবারের সুবিধা থাকায় কর্মপ্রত্যাশী তরুণ-তরুণীদের জন্য এ উদ্যোগ দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মসংস্থানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করতে পারে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park