1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
বাংলাদেশে এলো টেকনোর নতুন ল্যাপটপ মেগাবুক K15S AMD - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

বাংলাদেশে এলো টেকনোর নতুন ল্যাপটপ মেগাবুক K15S AMD

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৩২ বার পঠিত

এআই-চালিত উদ্ভাবনী প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন ল্যাপটপ মেগাবুক K15S AMD। আধুনিক ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে ডিজাইন করা এ ল্যাপটপটি শক্তিশালী পারফরম্যান্স, আর্কষণীয় ডিজাইন এবং সর্বাধুনিক ফিচারের সমন্বয়ে তৈরি।

মেগাবুক K15S ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে স্বীকৃতি অর্জন করেছে। ২০২৪ সালে Muse Design Awards-এ গোল্ড জয় করে এবং ২০২৫ সালের Best of MWC পুরস্কার লাভ করে।

পারফরম্যান্স ও ডিসপ্লে:

ডিভাইসটিতে রয়েছে AMD Ryzen 5 7430U প্রসেসর (৬ কোর, ১২ থ্রেড), যা ২.৩ গিগাহার্জ থেকে ৪.৩ গিগাহার্জ পর্যন্ত গতিতে কাজ করতে সক্ষম। এর সাথে AMD Radeon Graphics যুক্ত থাকায় কাজ ও বিনোদন দুই ক্ষেত্রেই উচ্চমানের অভিজ্ঞতা পাওয়া যাবে।
ল্যাপটপটিতে রয়েছে ১৫.৬ ইঞ্চি FHD অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে (১৯২০x১০৮০), ৩০০ নিটস ব্রাইটনেস ও ৬০ হার্জ রিফ্রেশ রেট, যা দীর্ঘসময় ব্যবহারেও চোখের জন্য আরামদায়ক।

মেমোরি ও স্টোরেজ”

ব্যবহারকারীরা পাবেন ১৬ জিবি DDR4 র‍্যাম (৩২ জিবি পর্যন্ত এক্সপ্যান্ডেবল) এবং ৫১২ জিবি এসএসডি স্টোরেজ, যা দ্রুত ডেটা অ্যাক্সেস ও পর্যাপ্ত স্টোরেজ সুবিধা নিশ্চিত করবে।

ব্যাটারি ও চার্জিং

মেগাবুক K15S-এ রয়েছে ৭০Wh ব্যাটারি ও ৬৫ ওয়াট GAN ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা দ্রুত চার্জিংয়ের পাশাপাশি দীর্ঘস্থায়ী ব্যাকআপ দেবে।

অন্যান্য ফিচার:

  • ফুল কিবোর্ড সহ নিউমেরিক কিপ্যাড ও চার স্তরের ব্যাকলাইটিং

  • ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন দিয়ে নিরাপদ লগইন

  • মিলিটারি গ্রেড (810H) সার্টিফিকেশন সহ টেকসই বডি

  • ৯টি পোর্ট (ডুয়েল টাইপ-সি, HDMI 1.4, USB 3.2 Gen2, RJ45, TF কার্ড স্লটসহ)

  • টেকনো VOC সাউন্ড সিস্টেম ও AI HD ক্যামেরা সহ নয়েজ রিডাকশন সুবিধা

  • উন্নত কুলিং সিস্টেম দীর্ঘসময় ব্যবহারেও ডিভাইস ঠাণ্ডা রাখবে।

দাম:

বাংলাদেশি বাজারে ল্যাপটপটির দাম নির্ধারণ করা হয়েছে ৫৩,৫০০ টাকা (ভ্যাট প্রযোজ্য)। এটি দেশের সব টেকনো আউটলেটে পাওয়া যাবে। বিস্তারিত জানা যাবে টেকনোর অফিশিয়াল ওয়েবসাইটে: www.tecno-mobile.com/bd

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park