1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সিটি করপোরেশনের সনদ সেবা এখন অনলাইনে
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সিটি করপোরেশনের সনদ সেবা এখন অনলাইনে

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

ঘরে বসেই আবেদন, আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ এবং সনদের সত্যতা যাচাইয়ের সুযোগ থাকছে নতুন ব্যবস্থায়

স্টাফ রিপোর্টার, ঢাকা: সিটি করপোরেশনের বিভিন্ন ধরনের সনদ পেতে নাগরিকদের আর বারবার কার্যালয়ে গিয়ে আবেদন ও খোঁজখবর করতে হবে না। নাগরিক সেবা সহজ করার লক্ষ্যে দেশের সব সিটি করপোরেশনে অনলাইনভিত্তিক ‘সনদ সেবা’ ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

নতুন এই ব্যবস্থায় নাগরিকরা ঘরে বসে কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে প্রয়োজনীয় সনদের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে আবেদনের অগ্রগতি অনলাইনে পর্যবেক্ষণ এবং ইস্যুকৃত সনদের সত্যতা যাচাইয়ের সুবিধাও থাকবে এতে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

সকল সিটি করপোরেশনকে নির্দেশনা

স্থানীয় সরকার বিভাগের উপসচিব জনাব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত সরকারি চিঠিতে (স্মারক নম্বর: ৪৬.০০.০০০০.০৭০.১৮.০০৫.২৩-৬০৪) বলা হয়েছে, সিটি করপোরেশন এলাকায় নাগরিক সেবা সহজীকরণের অংশ হিসেবে ‘সনদ সেবা’ অনলাইন সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে দেশের সব সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রতি নির্দেশনা পাঠানো হয়েছে।

যেসব সুবিধা মিলবে:

অনলাইনভিত্তিক এই সেবা চালু হলে সনদ-সংক্রান্ত কার্যক্রমে নাগরিকদের সরাসরি কার্যালয়ে যাওয়ার প্রয়োজন কমবে। প্রস্তাবিত ব্যবস্থায় থাকছে—

ঘরে বসে আবেদন: কম্পিউটার বা মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে সনদের আবেদন করা যাবে।

আবেদনের অগ্রগতি পর্যবেক্ষণ: আবেদন কোন পর্যায়ে রয়েছে, তা অনলাইনে জানা যাবে।

ডিজিটাল তথ্য সংরক্ষণ: আবেদন-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অনলাইন ব্যবস্থায় সংরক্ষিত থাকবে।

সনদের সত্যতা যাচাই: ইস্যুকৃত সনদ অনলাইন ব্যবস্থার মাধ্যমে যাচাই করা যাবে।

কমবে ভোগান্তি, বাড়বে ডিজিটাল সেবা

স্থানীয় সরকার বিভাগের এই উদ্যোগ বাস্তবায়িত হলে সনদ সংগ্রহে নাগরিকদের সময় ও যাতায়াতের ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমতে পারে। পাশাপাশি আবেদন ও সনদ যাচাইয়ের মতো কার্যক্রম ডিজিটাল ব্যবস্থায় আসায় সিটি করপোরেশনগুলোর নাগরিক সেবা ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে অনলাইন সেবা কার্যকরভাবে চালু করতে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর প্রযুক্তিগত প্রস্তুতি, নাগরিকদের জন্য সহজবোধ্য ব্যবহারব্যবস্থা এবং দ্রুত আবেদন নিষ্পত্তি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

 

আবেদন করতে লিংক 

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park