1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
খোসাসহ না কি ছাড়িয়ে, কীভাবে আপেল খেলে বেশি উপকার? - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

খোসাসহ না কি ছাড়িয়ে, কীভাবে আপেল খেলে বেশি উপকার?

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার পঠিত

আপেল খোসাসহ খাওয়া উচিত নাকি খোসা ছাড়িয়ে, এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্বের শেষ নেই। তবে যারা স্বাস্থ্য সচেতন তারা অনেকেই খোসা ছাড়িয়ে আপেল খাওয়ার পক্ষপাতী। কারণ অনেকেরই ধারণা যে, খোসাতে কীটনাশক জাতীয় পদার্থ থাকে। যা শরীরের ক্ষতি করতে পারে। এই ধারণা একেবারে নস্যাৎ করে দিয়েই বলা যায় যে, আপেলের খোসাতেও এমন কিছু উপকারী উপাদান থাকে, যা শরীর সুস্থ রাখতে সাহায্য করে। চলুন জেনে নেওয়া যাক:

যেভাবে আপেল খাবেন

পুষ্টিবিদরা বলেন, খোসাসহ আপেল খেলেই আপেলের পুরোপুরি পুষ্টিগুণ পাওয়া যাবে। তবে আপেল খাওয়ার আগে হালকা গরম পানি দিয়ে আপেলটি দুই থেকে তিন বার ধুয়ে নেওয়া জরুরি।

আপেলের খোসা কীভাবে যত্ন নেয় শরীরের?

– আপেলের খোসায় দ্রবণীয় এবং অদ্রবণীয় দু’রকমের ফাইবার থাকে। যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এ ছাড়াও কোলেস্টেরল কমাতেও সাহায্য করে আপেলের খোসা।

– আপেলের খোসায় আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও এ। গড়ে প্রতিটি আপেলের খোসায় ৮.৪ মিলিগ্রাম ভিটামিন সি থাকে। আপেলের খোসা ছাড়িয়ে ফেললে শরীরে ভিটামিনের অভাব ঘটতে পারে।

– ২০০৭ সালে কর্নেল ইউনিভার্সিটি দ্বারা একটি সমীক্ষা অনুসারে, আপেলের খোসায় ট্রাইটারপেনয়েড নামক যৌগ থাকে, যা মানবদেহের ক্যানসার কোষকে বিনাশ করতে সাহায্য করে। এ ছাড়া অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ আপেলের খোসা ফুসফুস ক্যানসারের ঝুঁকি কমায়।

– আপেলের খোসায় কোয়ারসেটিন নামক একটি ফ্ল্যাভনয়েড থাকে যা ফুসফুস ভাল রাখতে সাহায্য করে। যাঁরা প্রতি সপ্তাহে পাঁচটি বা তার বেশি আপেল খান তাঁদের শ্বাসযন্ত্র অনেকের চেয়ে ভাল থাকে।

– আপনি যদি অতিরিক্ত ওজন ঝরাতে চান তাহলে খোসা সহ আপেল খেতে পারেন। কারণ আপেলের ত্বকে আছে ইউরসোলিক অ্যাসিড, যা আপনার অবাঞ্ছিত ক্যালোরি ঝরাতে সাহায্য করে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park