
চট্টগ্রাম প্রতিনিধি:
সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে শ্রীশ্রীঠাকুর অনুকুল চন্দ্রের ১৩৭তম জন্মোৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।
সৎসঙ্গ বাংলাদেশ রাঙ্গুনিয়া উপজেলা শাখার কার্যকরী সভাপতি সঞ্জীব সুশীলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দ্বিপায়ন সুশীলের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন সৎসঙ্গ বিহার রাউজানের সভাপতি সহ-প্রতি ঋত্বিক পীযুষ পালিত, বিশেষ অতিথি ছিলেন সৎসঙ্গ কেন্দ্র চট্টগ্রামের সহ-প্রতি ঋত্বিক তমাল দাশগুপ্ত। এসময় উপস্থিত ছিলেন শিক্ষক সুবীর আচার্য্য(স্বস্ত্যয়নী), চন্দন সেন, ডাঃ রাজীব শীল(স্বস্ত্যয়নী), দিলীপ দে, প্রবাসী অশোক শীল, শিক্ষক সন্তোষ নন্দী, মিঠুন ঘোষ, রাজু চক্রবর্তী, রুপায়ন সুশীল, টিটু দাশ, সুমন দে, সুভাষ দেব, সন্তোষ শীল (স্বস্ত্যয়নী) অমর নন্দী, লিটন শীল, কার্তিক দাশ, প্রদীপ বিশ্বাস, প্রিয়তোষ চৌধুরী, মিঠন দে, বাঁধন শীল, কাঞ্জন দাশ, অজয় দাশ প্রমুখ।

শেষে সকলের সম্মতিক্রমে সঞ্জীব সুশীল কে সভাপতি, দ্বিপায়ন সুশীল(স্বস্ত্যয়নী) কে সাধারণ সম্পাদক, চন্দন সেন কে অর্থ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উৎসব উদযাপন পরিষদ গঠন করা হয়।
সভায় প্রধান অতিথি পরম দয়ালের জন্মোৎসব মহাসাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে রাঙ্গুনিয়া উপজেলার ১৫টি ইউনিয়নের সকল দীক্ষিত অদীক্ষিত সকলকে নিমন্ত্রন দেওয়ার অনুরোধ করেন এবং উৎসব উদযাপন পরিষদের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।