1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কোমর পানিতে লাশ বহন! খেওয়াছড়ির সাঁকোই যেন প্রাণের ঝুঁকি - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কোমর পানিতে লাশ বহন! খেওয়াছড়ির সাঁকোই যেন প্রাণের ঝুঁকি

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পঠিত

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পূর্ব খেওয়াছড়ি গ্রামের মানুষ গত ১৫ বছর ধরে বেঁচে আছেন অবর্ণনীয় দুর্ভোগে। পাকা রাস্তা তো দূরের কথা, নেই একটি টেকসই ব্রিজও। বর্ষা এলেই থিমছড়ি খালের পানি ফুলে-ফেঁপে ওঠে। আর তখন একমাত্র ভরসা বাঁশের সাঁকোটিও ভেসে গিয়ে রয়ে যায় কোমরসমান পানির পথ।

রোববার (২৯ জুন) স্থানীয় এক মৃতব্যক্তির লাশ কবরস্থানে নিতে গিয়ে স্বজনদের নেমে পড়তে হয় সেই পানিপথে। কোমর পানিতে নেমে মৃতদেহ বহনের এই হৃদয়বিদারক দৃশ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় অবকাঠামোগত চরম অবহেলা।

স্থানীয় যুবক আব্দুল মান্নান ক্ষোভ জানিয়ে বলেন, ‘বছরের পর বছর ধরে রাস্তা বা ব্রিজ কিছুই হয়নি। শুনেছি বরাদ্দ হয়েছিল, কিন্তু তা অন্যখানে সরিয়ে ফেলা হয় জনপ্রতিনিধিদের ইচ্ছায়। আমাদের দুর্ভোগ যেন দেখার কেউ নেই!’ শুধু মরদেহ নয়, অসুস্থ রোগী, গর্ভবতী নারী, স্কুলগামী শিশুসহ সবার জন্যই যেন প্রতিদিনের যাত্রা এক যুদ্ধ। জরুরি চিকিৎসাসেবা বা বাজারে যাতায়াত করাও হয়ে উঠেছে দুঃস্বপ্ন।

এমতাবস্থায় স্থানীয়রা দ্রুত একটি স্থায়ী ব্রিজ ও পাকা রাস্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park