
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১০নং শার্শা সদর ইউনিয়নের ১নং নাভারণ কাজীর বেড়,রেলবাজার,ও যাদবপুর সদর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তা শীর্ষে রয়েছে মেহেদী হাসান জনি ।
জনসেবার কারণে সাধারণ মানুষের কাছে তিনি অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে অল্প সময়ে সু-পরিচিতি লাভ করেছেন এবং একজন উদীয়মান যুবনেতা হিসেবে। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন সাধারণ মানুষের সেবায়। সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সাহায্য সহযােগিতা করে যাচ্ছেন। তিনি নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করে দিতে চান।
স্থানীয়রা বলেন, তিনি তাদের সকল বিপদে আপদে এগিয়ে আসেন। রাত-দিন যখনই চাই আমরা তাকে পাশে পাই। আসন্ন শার্শা ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে উন্নয়নের স্বার্থে যুবনেতা সমাজসেবক মেহেদী হাসান জনিকে মেম্বার হিসেবে দেখতে চাই ।
ইউপি সদস্য পদপ্রার্থী মেহেদী হাসান জনি বলেন, আমাকে যদি জনগণ তাদের সেবা করার সুযােগ দেয়, তাহলে আমি নির্বাচিত হয়ে ১নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে উপহার দিবাে এলাকাবাসীকে। আমার স্বপ্ন এলাকাবাসীর সেবা করা ও সুখে-দুঃখে সবসময় তাদের পাশে থাকা।
ওই ওয়ার্ডের কয়েকজন বাসিন্দারা বলেন, ‘গরিব ও মেহনতি মানুষের সুখে দুঃখে সব সময় মেহেদী হাসান জনি দাঁড়ান। তাকে আমরা সকলেই ভালোবাসি। মেম্বার হিসেবে আমরা মেহেদী হাসানকেই চাই।
আরেক বাসিন্দা বলেন,মেম্বার পদপ্রার্থী মেহেদী হাসান জনি একজন সৎ মানুষ। দীর্ঘদিন থেকে তাকে অসহায় মানুষের পাশে বিপদে আপদে সব সময়ই দেখা যায়। আমরা তাকে আমাদের ১নং ওয়ার্ডের মেম্বার হিসেবে পেতে চাই।