1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাপলা চত্বর ও জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শাপলা চত্বর ও জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৭০ বার পঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কওমি শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী ও ভ্রাতৃত্বমূলক সংগঠন কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাপলা চত্বর ও জুলাইয়ের শহিদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের সাবেক সদস্য (এলামনাই)রা অংশগ্রহণ করেন।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আতাউর রহমান ফাহমিদ।
অনুষ্ঠানে বক্তারা শাপলা চত্বর ও জুলাইয়ের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের অবদান নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন।
মাহফিলে সংগঠনের এলামনাই ও ফতেহপুর নাসেরুল উলুম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা উমর ফারুক বলেন, এই ধরনের আয়োজন শহিদদের স্মৃতি সংরক্ষণ এবং তরুণ প্রজন্মকে ইতিহাস সম্পর্কে সচেতন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পরে শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন সংগঠনের এলামনাই ও শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটের সিনিয়র শিক্ষক মাওলানা আখতার সাহেব।
আয়োজকরা জানান, শাপলা চত্বর ও জুলাইয়ের শহিদদের স্মরণে ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের কর্মসূচি আয়োজনের পরিকল্পনা রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park