
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-১ (৯৩) সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী (হরিণ প্রতীক) মোঃ উজ্জল মোল্যা নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
তিনি নড়াইল-১ আসনের বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও বাজার এলাকায় গণসংযোগ করে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলছেন এবং এলাকার মানুষের সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শুনছেন।
গণসংযোগকালে উজ্জল মোল্যা বলেন, নড়াইলকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে চান তিনি। কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং যুবসমাজের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “আমি নড়াইলের মানুষের পাশে থেকে কাজ করতে চাই, আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে গড়তে চাই এক অনন্য নড়াইল।”
গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বিভিন্ন স্থানে সাধারণ মানুষ তাদের এলাকার সমস্যা, চাহিদা ও প্রত্যাশার কথা তুলে ধরেন, যা তিনি গুরুত্বের সঙ্গে নোট নেন এবং সমাধানের আশ্বাস দেন।