1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
এম এ আলীম স্মৃতি ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে কম্বল বিতরণ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :

এম এ আলীম স্মৃতি ফাউন্ডেশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে কম্বল বিতরণ

কালাম সরদার,শরীয়তপুর
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৮০ বার পঠিত

 

এম এ আলীম স্মৃতি ফাউন্ডেশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় শরীয়তপুর জেলার চরভাগা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আজগর হাওলাদার কান্দি এলাকায় প্রয়াত এম এ আলীম হাওলাদারের বাড়িতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে এম এ আলীম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সমাজকর্মী ও ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকেই এই ফাউন্ডেশনের যাত্রা শুরু। ভবিষ্যতেও শিক্ষা, স্বাস্থ্য ও মানবসেবামূলক নানা কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

উল্লেখ্য, প্রয়াত এম এ আলীম হাওলাদারের স্মৃতিকে ধারণ করে গড়ে ওঠা এই ফাউন্ডেশনটি ভাঙ্গা রাস্তা মেরামত,রমজান মাসে ইফতার বিতরণ, শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণসহ সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াতে নিয়মিত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park