1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী গণ-সমাবেশ বৃহস্পতিবার - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :

কালিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনী গণ-সমাবেশ বৃহস্পতিবার

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ২২১ বার পঠিত

নড়াইলের কালিয়ায় আগামী ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার বিকাল ২টা ৩০ মিনিটে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এক বিশাল নির্বাচনী গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশটি কালিয়া বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হবে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর অন্যতম প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন।

প্রধান আলোচক উপদেষ্টা, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নড়াইল জেলা ও নড়াইল-০১ আসনে মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল আজিজ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নড়াইল জেলা মাওলানা খায়রুজ্জামান, সেক্রেটারি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, নড়াইল জেলা ডা. এস. এম. নাসির উদ্দীন, সভাপতি, নড়াগাতি থানা হাফেজ হুসাইন আহমাদ, সভাপতি, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা মুফতি ওমর ফারুক।

সভাপতিত্ব করবেন সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, কালিয়া উপজেলা, মাওলানা আলী হুসাইন।

সমাবেশটি সঞ্চালনা করবেন, হাফেজ মাওলানা আবুল হাসান।

আয়োজকরা জানান, দেশে “মুক্তির মুলমন্ত্র ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার” লক্ষ্যে শান্তিপূর্ণভাবে এ গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park