1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাপাহারে তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :

সাপাহারে তৃষ্ণার্তদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ২০৪ বার পঠিত

সাপাহা(নওগাঁ)প্রতিনিধিঃ দীর্ঘদিন অনাবৃষ্টির কারণে সৃষ্ট  তীব্র তাপদাহে সাধারণ খেটে খাওয়া মানুষের জীবন যখন ওষ্ঠাগত ঠিক সে মুহুর্তে সাপাহার মুক্ত স্কাউট দল এর উদ্যোগে তৃষ্ণার্ত পথচারী ও রিক্সা, ভ্যান চালকদের মাঝে ঠান্ডা শরবত, বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলা সদরের ব্যাস্ততম জিরো পয়েন্ট এলাকায় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শামসুল আলম শাহ্ চৌধুরী, সহ-সভাপতি আকবর আলী, মহিলা আওয়ামীলীগের সভাপতি ফাইমা পারভিন, বসুন্ধরা শুভ সংঘের সভাপতি মনোয়ারুল হক, উপজেলা স্বাস্থ্য বিভাগের আর এম ও ডা. আলমগীর হোসেন, স্বাস্থ্য পরিদর্শক শওকত আলী প্রমুখ উপস্থিত থেকে এ শরবত ও পানি বিতরনের উদ্বোধন করেন
পরে পর্যায়ক্রমে স্কাউট দলের সদস্যরা প্রায় ৫ শতাধিক তৃষ্ণার্ত দিনমজুর, রিক্সা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত, পানি ও খাবার স্যালাইন বিতরণ করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park