1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
পণ্যবোঝাই ট্রাক নিয়ে নারীচালক বেনাপোল বন্দরে। - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :

পণ্যবোঝাই ট্রাক নিয়ে নারীচালক বেনাপোল বন্দরে।

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

নড়াইলের কাগজ ডেস্ক:

পণ্যবোঝাই ট্রাক নিয়ে বেনাপোলে নারী ট্রাকচালক অর্নাপূর্না রাজকুমার ভারতের অন্ধ্র প্রদেশ থেকে বেনাপোল বন্দরে এসেছেন।

রোববার (২১ এপ্রিল) দুপুরে ২১৩ রোল বা পাঁচ হাজার ৪৬৩ কেজি গেঞ্জির কাপড় (ফেব্রিকস) পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করেন ওই ভারতীয় ট্রাকচালক।

ওই মালামালের ভারতীয় রফতানিকারক তিজয় ইন্ডিয়াপুট লিমিটেড। বাংলাদেশী আমদানিকারক মন্ডল ইন্টারন্যাশনাল লিমিটেড। এই চালানে রয়েছে পাঁচ হাজার ৪৬৩ কেজি (ফেব্রিকস) গেঞ্জির কাপড়।

স্থানীয় ও বন্দর সূত্র জানায়, আমদানি-রফতানির পণ্য নিয়ে ভারতীয় নারী ট্রাকচালক এই প্রথম বাংলাদেশে এলেন। তাকে দেখতে বন্দর এলাকায় লোকজন ভিড় করেন।

অর্নাপূর্না বলেন, আমার স্বামীও একজন ট্রাকচালক। দু’জন একই ট্রাকে কাজ করি। আমার স্বামীও আমার সাথে এসেছেন। ট্রাক চালিয় বাংলাদেশে আসতে পেরে খুব ভালো লাগছে তার।

বাংলাদেশের বেনাপোল বন্দরের পরিবেশ আমাকে স্বস্তি দিয়েছে। এ দেশের পরিবেশ আমার খুবই পছন্দ হয়েছে।

এদিকে অর্নাপূর্ণার এই যাত্রায় নারী জাগরণের আরেক ধাপ এগিয়ে গেল বলে মনে করেন বেনাপোল বন্দরের আমদানি- রফতানিকারক সমিতির সভাপতি মহসিন মিলন।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, এই প্রথম ভারতীয় কোনো নারী ট্রাকচালক ভারত থেকে বেনাপোল বন্দরে এলেন। পণ্যবাহী ট্রাকটির পণ্য অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সময়ে খালাস করার ব্যবস্থা করা হচ্ছে। কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ ও আন্তরিক বলে জানান তিনি।

বেনাপোল বন্দরের পরিচালক রেজাউল করিম জানান, নারী চালকের সাথে একজন পুরুষ চালকও এসেছেন। তার নাম রাজকুমার। তারা স্বামী-স্ত্রী। নারী ড্রাইভার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে বন্দর কর্তৃপক্ষ। তাদের ট্রাক থেকে পণ্য দ্রুত খালাসের নির্দেশনা দেয়া হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park