1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
ভারত-পাকিস্তান সংঘাত, ভারতের পাশে নেতানিয়াহু - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :

ভারত-পাকিস্তান সংঘাত, ভারতের পাশে নেতানিয়াহু

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৭ মে, ২০২৫
  • ৮৩ বার পঠিত

মধ্যরাতে পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, অভিযানের অংশ হিসেবে ভারতের বিমান হামলায় অন্তত ২৬ জন নিহত এবং ৪৬ জন আহত হয়েছে। এই হামলার কয়েক ঘণ্টা পরেই ভারতকে সমর্থন দিয়ে বার্তা দিয়েছে ইসরায়েলের কসাই নেতানিয়াহু।

বুধবার (৭ মে) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলেছে, এক্স-এ এক বার্তায় ভারতে নিযুক্ত ইসরাইলের রাষ্ট্রদূত রেউভেন আজার বলেন, ‘সন্ত্রাসীদের জানা উচিত, তাদের জঘন্য অপরাধের জন্য কোনো নিরাপদ আশ্রয় নেই। ইসরাইল ভারতের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করে।’

ভারতীয় সেনা ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে পাকিস্তানে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র ‘সন্ত্রাসী’ ও তাদের অবকাঠামো।

তবে ভারতের এমন হামলার পর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানকে সমর্থন দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাঁকান ফিদান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে ফোনালাপে নিরীহ বেসামরিক নাগরিকদের হত্যার বিরুদ্ধে পাকিস্তানের প্রতি সংহতি প্রকাশ করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী।

এই হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও। ভারত ও পাকিস্তান—দুই দেশের কাছ থেকেই সর্বোচ্চ মাত্রার সংযত আচরণ প্রত্যাশা করেছেন তিনি।

এ ছাড়া ভারতের এমন কাজকে ‘লজ্জাজনক’ বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক। দু’দেশের উত্তেজনাকর পরিস্থিতির ওপর ভিত্তি করে মানুষ ধারণা করছিল যে কিছু ঘটতে চলেছে। কারণ উভয় পক্ষই বহু দশক ধরে লড়াই করে আসছে। তবে আমি আশা করি এটি খুব দ্রুত শেষ হবে।’

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের দাবি ভারতের মিসাইল হামলার জবাবে দেশটির পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন ভারতীয় সেনাকে যুদ্ধবন্দি হিসেবে আটকের দাবিও করেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park