1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
শান্তিচুক্তি সম্পাদনের শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

শান্তিচুক্তি সম্পাদনের শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১১৮ বার পঠিত
শান্তিচুক্তি সম্পাদনের শর্তে ইরানের ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান যদি চুক্তিতে সম্মত না হয়, তবে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য মার্কিন সামরিক বাহিনী পূর্ণ প্রস্তুত রয়েছে বলে সতর্ক করেছেন তিনি।
আজ রোববার (২ আগস্ট) বিবিসি ও এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘ইরান ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের অনুরোধে আমি আক্রমণ স্থগিত রাখতে সম্মত হয়েছি। বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে এবং একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এটি দ্রুত একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর ওপর নির্ভর করছে।’
ট্রাম্প জানান, সম্ভাব্য এই চুক্তির মূল শর্তগুলোর মধ্যে রয়েছে অবিলম্বে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করা এবং ইরানের পারমাণবিক হুমকির চূড়ান্ত অবসান ঘটানো। এই প্রতিশ্রুতিতে ইসরায়েলও তার সঙ্গে যোগ দিয়েছে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, চলতি সপ্তাহান্তেই ইরানের জ্বালানি অবকাঠামো ও কৌশলগত স্থানে তীব্র যৌথ হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় ধরনের হামলার আশঙ্কায় ইসরায়েল নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় রেখেছিল। ইরানের পাল্টা হামলা হতে পারে—এমন ভাবনায় তেল আবিব ও আশপাশের এলাকায় সামরিক প্রস্তুতিও জোরদার করা হয়েছিল।
এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park