1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
চট্টগ্রামে কোল্ড স্টোরেজে ১০০ টন খেজুর - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :

চট্টগ্রামে কোল্ড স্টোরেজে ১০০ টন খেজুর

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৭৪ বার পঠিত

চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে একটি কোল্ড স্টোরেজে ১০০ টন খেজুর মজুত রাখার তথ্য পান জেলা প্রশাসনের কর্মকর্তারা।

বুধবার দুপুরে কোল্ড স্টোরেজটিতে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। পরে অবৈধভাবে মজুতকৃত খেজুর সাতদিনের মধ্যে বিক্রি করার নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত বলেন, রিয়াজউদ্দিন বাজারের শেষ প্রান্তে একটি কোল্ড স্টোরেজে আনুমানিক ১০০ টন প্যাকেটজাত খেজুরের মজুত পাওয়া যায়। গত বছর আগস্ট-সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন আমদানিকারক ও পাইকারি বিক্রেতা এসব খেজুর মজুত করেছেন।

সাতদিনের মধ্যে এসব খেজুর বাজারে ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় এসব খেজুর জব্দ করে নিলামে বিক্রি করা হবে। এছাড়া মূল্যতালিকা না থাকা ও ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ না করায় সাফা মারওয়া ড্রাই ফ্রুটসকে ৫ হাজার এবং আরোবা এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অতিরিক্ত দামে খেজুর বিক্রি করায় আরেকটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সূত্র: যুগান্তর

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park