1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
নড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.এ.এম আওহাদের মৃত্যুতে শোকের ছায়া - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

নড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা এ.এ.এম আওহাদের মৃত্যুতে শোকের ছায়া

নড়াইলের কাগজ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ৪৩৯ বার পঠিত

মোঃ বাবর আলী:
নড়াইল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক এ.এ.এম আওহাদের মৃত্যুতে নড়াইলজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জেলার সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ।

কালিয়া পৌরসভার চাঁদপুর গ্রামের মৃত আতাহার মুন্সির ছেলে এ.এ.এম আওহাদ দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। অসুস্থ অবস্থায় নিজ বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। আজ সকাল সাড়ে ৯টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সাংবাদিকতা পেশায় তিনি ছিলেন অত্যন্ত সৎ, সাহসী ও দায়িত্বশীল একজন মানুষ। দীর্ঘ কয়েক দশক ধরে নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা করে তিনি নড়াইলের গণমাধ্যম অঙ্গনে বিশেষ সম্মান অর্জন করেন। একইসঙ্গে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখেন এই বীর মুক্তিযোদ্ধা।
সহকর্মীরা জানান, এ.এ.এম আওহাদ ছিলেন নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। তাঁর অভিজ্ঞতা, পরামর্শ ও আন্তরিকতা সবসময় সাংবাদিক সমাজকে অনুপ্রাণিত করেছে। তাঁর মৃত্যুতে নড়াইলের সাংবাদিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর একমাত্র পুত্র ফরহাদ হোসেন ৩৬তম বিসিএসের আনসার ক্যাডারের কর্মকর্তা এবং কন্যা একজন ব্যাংকার।
নড়াইল প্রেসক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park