1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়ায় নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময়
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়ায় নড়াগাতী থানার নবাগত ওসির সঙ্গে কালিয়া প্রেসক্লাবের মতবিনিময়

মোঃ মনিরুজ্জামান চৌধুরী:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ১৬৮ বার পঠিত

নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হোসেন আলীর সঙ্গে কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধায় নড়াগাতী থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় নবাগত ওসি মোঃ হোসেন আলী কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে পরিচিত হন এবং নড়াগাতী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এ সময় মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, কিশোর অপরাধসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে আলোচনা হয়। সাংবাদিকরা নড়াগাতী এলাকার বিভিন্ন সমস্যা, জনদুর্ভোগ ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত বিষয় নবাগত ওসির কাছে তুলে ধরেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।

কালিয়া প্রেসক্লাবের নেতৃবৃন্দ নবাগত ওসি মোঃ হোসেন আলীকে দায়িত্ব পালনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে জনস্বার্থে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় কালিয়া প্রেসক্লাবের সভাপতি আলী হায়দার মিকু, সাধারণ সম্পাদক শেখ আল ইমরান, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির আহমেদসহ প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park