ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আতিয়ার রহমান বাসায় চিকিৎসাধীন
নড়াইলের কাগজ ডেস্ক :
প্রকাশের সময় :
সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
৯৬
বার পঠিত
ডেঙ্গু আক্রান্ত সাংবাদিক আতিয়ার রহমান বাসায় চিকিৎসাধীন
দৈনিক যায়যায়দিনের খুলনা ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক মোঃ আতিয়ার রহমান ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন রয়েছেন।
গত ৩ অক্টোবর ডেঙ্গু শনাক্ত হওয়ার পর অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
মোঃ আতিয়ার রহমান খুলনা প্রেস ক্লাব ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর স্থায়ী সদস্য। দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার সঙ্গে যুক্ত থেকে খুলনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সংবাদ পরিবেশন করে আসছেন।
এদিকে, প্রায় ১৫ দিন আগে তাঁর সাত বছর বয়সী ছোট মেয়ে হুরায়া জান্নাতও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। বর্তমানে সে সুস্থ রয়েছে।
নিজের ও মেয়ের সুস্থতার জন্য সকল সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সরকারি-বেসরকারি বিজ্ঞাপনদাতা এবং শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন সিনিয়র সাংবাদিক মোঃ আতিয়ার রহমান।
একই সঙ্গে ডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি পর্যাপ্ত তরল খাবার ও ডাবের পানি পান করার পরামর্শ দিয়েছেন তিনি।