1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউল হক মিটুর মৃত্যুবার্ষিকী আজ - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মশিউল হক মিটুর মৃত্যুবার্ষিকী আজ

কালিয়া, অফিস:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২২৭ বার পঠিত

আজ ৯ মে, কালিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ সাংবাদিক দৈনিক সমকালের কালিয়া প্রতিনিধি মশিউল হক মিটু-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী।

২০২৪ সালের এই দিনে তিনি অসংখ্য শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও গুণগ্রাহীকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান।

সাংবাদিকতা পেশায় সততা, সাহসিকতা ও মানবিক মূল্যবোধের জন্য তিনি এলাকায় ব্যাপক পরিচিত ছিলেন। কালিয়া প্রেসক্লাব প্রতিষ্ঠায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয় সাংবাদিক সমাজ। তিনি ছিলেন তরুণ সাংবাদিকদের অনুপ্রেরণা ও অভিভাবকস্বরূপ একজন মানুষ।

সহকর্মীরা জানান, মিটু ভাই সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার ছিলেন। সংবাদপত্রের পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডেও তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। তাঁর আন্তরিকতা ও নেতৃত্বগুণ মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছে।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের পক্ষ থেকেও তাঁকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়েছে।

প্রয়াত এই সাংবাদিক নেতার স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই বলেন, মানুষ হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে, বিনয়ী ও পরোপকারী। তাঁর শূন্যতা আজও গভীরভাবে অনুভব করেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।

মহান আল্লাহর কাছে প্রার্থনা তিনি যেন মরহুম মশিউল হক মিটুকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমিন।

 

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park