1. narailerkagoj@gmail.com : admin :
  2. habibabrac1995@gmail.com : Delowar@1999 :
  3. kalamsarder3@gmail.com : Kalam Sarder : Kalam Sarder
  4. tajiburs.tr@gmail.com : tajiburnarail :
  5. tanjimsheikh.mail@gmail.com : tanjim Sheikh : tanjim Sheikh
সাংবাদিক জাহিদ হাসানের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন - নড়াইলের কাগজ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়ায় বিশ্ব হাতধোয়া দিবস পালিত, সচেতনতায় র‍্যালি চলতি অর্থবছরে ৪১ লাখ নারী পাবেন ফ্যামিলি কার্ড: মাহ্দী আমিন পরিবারভিত্তিক তথ্যভাণ্ডার গড়ছে সরকার টানা ১০ দিনের ছুটি শেষে আজ খুলছে স্কুল-মাদরাসা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: রফিক-আশরাফুলের উপস্থিতিতে জমকালো উদ্বোধন জিয়াউর রহমান থেকে তারেক রহমান: জাপানের সঙ্গে সম্পর্কের নতুন সম্ভাবনা রপ্তানির চাপে কারখানা, অনিশ্চয়তায় শ্রমিকদের জীবিকা শাশুড়ির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন আজ আজ থেকে কিংস অ্যারেনা ও আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমবে লড়াই পাঁচ হাজার নারীকে স্বাবলম্বী করেছেন লিপি, পাশে থাকার আশ্বাস ডিসির

সাংবাদিক জাহিদ হাসানের পিতৃবিয়োগ, দাফন সম্পন্ন

মো: মাসুমুর রহমান, স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

খুলনার বহুল প্রচলিত দৈনিক প্রবাহ পত্রিকার ফুলতলা উপজেলা প্রতিনিধি ও গণমাধ্যম প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদ হাসানের পিতা সামসুর রহমান খোকা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।

সোমবার (৪ মে) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র, কন্যা ও অসংখ্য আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৫ মে) জোহরবাদ যশোর-খুলনা মহাসড়কের ইস্টার্ন গেট সংলগ্ন বাজার জামে মসজিদের ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় সাবেক ফুলতলা উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ইকবাল হোসেন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী খানজাহান আলী থানা আমির হাসান মাহবুব টিটুসহ স্থানীয় বিভিন্ন শ্রণিপেশার অসংখ্য মানুষ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
‎মরহুমের মৃত্যুতে গণমাধ্যম প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাব্বির হোসেনসহ সকল সদস্যবৃন্দ এবং দৈনিক প্রবাহ পরিবার মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
  • © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ নড়াইলের কাগজ
পরিক্ষামূলক সম্প্রচার
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park