
নড়াইলের কালিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চ্যানেল নাইনের নড়াইল প্রতিনিধি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি বাবর আলী।
গতকাল শুক্রবার(১৩ মার্চ) দুপুরে কালিয়া উপজেলা থেকে নিজ মোটরসাইকেলে বাঁকা এলাকার উদ্দেশ্যে যাওয়ার পথে শামীম চেয়ারম্যানের বাড়ির সামনে পৌঁছালে তিনি দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন এবং পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আহত বাবর আলীর স্ত্রী জানান, দুর্ঘটনায় তার কলারবোনের হাড় ভেঙে গেছে এবং ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন।
এদিকে বাবর আলীর দ্রুত সুস্থতা কামনা করে নড়াইল জেলার সাংবাদিকরা দোয়া ও শুভকামনা জানিয়েছেন।